ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, এলো যেসব সিদ্ধান্ত

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, লকডাউন কর্মসূচিতে কেউ মাঠে নামলেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। এছাড়া আগামী কয়েক দিন রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভাটি মূলত মঙ্গলবার হওয়ার কথা ছিল। তবে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বিশেষ পরিস্থিতি মোকাবিলায় বৈঠকটি এগিয়ে আনা হয়।

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ঢাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর প্রস্তাব দেওয়া হয় এবং তা গৃহীত হয়। এছাড়া বৈঠকে বরিশাল অঞ্চলের দুই আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে তাদের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ ওঠে; তারা বিদেশে বসে পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারেন বলেও আলোচনা হয়।

সূত্র জানায়, সভায় মাঠে থাকা সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়। তবে আপাতত তাদের মাঠে রেখেই পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, এলো যেসব সিদ্ধান্ত

আপডেট সময় : ০৯:৫৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫