ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

বড়লেখায় মামলার জেরে অন্তঃসত্ত্বা নারীসহ সাক্ষীদের ওপর হামলার অভিযোগ, ওসমানীতে চিকিৎসাধীন

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

বড়লেখায় জমি বিরোধের জেরে হামলায় আহত অন্তঃসত্ত্বা তাহেরা আক্তার লিপি ও পরিবারের সদস্যরা

বড়লেখায় মামলার জেরে অন্তঃসত্ত্বা নারীসহ সাক্ষীদের ওপর হামলার অভিযোগ, ওসমানীতে চিকিৎসাধীন

স্টাফ রিপোর্টার, বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চরকোনা এলাকায় পূর্বের জমিজমা সংক্রান্ত মামলার জেরে অন্তঃসত্ত্বা নারী তাহেরা আক্তার লিপি ও মামলার সাক্ষীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাহেরা আক্তার লিপিসহ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চরকোনা গ্রামের হাফছা বেগমের সঙ্গে প্রতিবেশী আব্দুল হক ও আব্দুর রবের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর আগে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনায় হাফছা বেগম বড়লেখা কোর্ট ও বড়লেখা থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, ওই মামলার কারণেই অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার (১৪ মে) দুপুর আনুমানিক ২টার দিকে আব্দুল হক ও আব্দুর রব দেশীয় অস্ত্র নিয়ে হাফছা বেগমের বাড়িতে হামলা চালান। এসময় মামলার সাক্ষীদেরও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

হামলার সময় অন্তঃসত্ত্বা তাহেরা আক্তার লিপি, তার স্বামী আবুল হোসাইন এবং তার শ্বশুর আব্দুল গফুর গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে অন্তঃসত্ত্বা তাহেরা আক্তার লিপি ও তার স্বামী আবুল হোসাইনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ হামলার ঘটনায় পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় মামলার জেরে অন্তঃসত্ত্বা নারীসহ সাক্ষীদের ওপর হামলার অভিযোগ, ওসমানীতে চিকিৎসাধীন

আপডেট সময় : ১১:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬