ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

আনোয়ারুল ইসলাম

তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদন, খবর ধারা : দেশের পৌরসভা নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন (ইসি)। কবে ভোট হবে, তাও কারো জানা নেই। ইসির সর্বশেষ রোডম্যাপ অনুযায়ী আগস্টের মাঝামাঝি তফসিল এবং অক্টোবরের শেষ দিক থেকে ভোট শুরু হওয়ার আভাস থাকলেও বড়লেখা পৌরসভা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি।

এমন পরিস্থিতিতেই আসন্ন বড়লেখা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রত্যাশী, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পর পৌর এলাকার সাধারণ ভোটার ও রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার আগেই কীভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হলো?

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, নির্বাচন কবে হবে তা যখন নির্বাচন কমিশনই নিশ্চিত করেনি, তখন আগাম ইশতেহার ঘোষণা ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। অনেকের প্রশ্ন, এটি কি আনুষ্ঠানিক নির্বাচনী ইশতেহার, নাকি ব্যক্তিগত উন্নয়ন ভাবনা?

এছাড়া রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, তফসিল ঘোষণার আগে এ ধরনের ঘোষণা নির্বাচনী আচরণবিধির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ? যদিও ইসি এখনো মাঠ পর্যায়ে আচরণবিধি কার্যকর করেনি, তবে তফসিলের পর এই আগাম প্রচারণা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আপত্তি তুলতে পারেন বলেও মনে করছেন অনেকে।

এ বিষয়ে জানতে খবর ধারা’র পক্ষ থেকে আনোয়ারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ঘোষিত ১৫ দফায় তিনি বড়লেখা পৌরসভাকে বি গ্রেড থেকে এ গ্রেডে উন্নীতকরণ, নতুন পৌর ভবন নির্মাণ, জলাবদ্ধতামুক্ত ড্রেনেজ ব্যবস্থা, যানজট নিরসন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আধুনিক পৌর পার্ক ও পাবলিক টয়লেট নির্মাণসহ নানা উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরেছেন।

নিউজটি শেয়ার করুন

তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন

আপডেট সময় : ০৩:২৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬