ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

বড়লেখায় ১২ বছরের শিশুকে বলৎকারের উদ্দেশ্যে নির্যাতন করে ভারতে পাচারের চেষ্টা! আটক দোকানদার

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

বড়লেখায় ১২ বছরের শিশুকে বলৎকারের উদ্দেশ্যে নির্যাতন করে ভারতে পাচারের চেষ্টা! আটক দোকানদার

স্টাফ রিপোর্টার | বড়লেখা

মৌলভীবাজারের বড়লেখায় কাজের প্রলোভনে ডেকে নিয়ে ১২ বছরের এক শিশুকে বলৎকারের উদ্দেশ্যে নির্যাতন করে ভারতে পাচারের চেষ্টা করার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক মুদির দোকানদারকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি বড়লেখা থানাধীন ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজার এলাকার।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ মে ২০২৬ তারিখে শাহবাজপুর বাজার এলাকার মুদির দোকানদার রুবেল (৪০), পিতা মৃত ময়নামিয়া, সাং- খালপাড়, ভিকটিম (আলাউদ্দিন ছদ্মনাম) (১২), সাং- আলিমপুর, থানা বড়লেখা, জেলা মৌলভীবাজারকে তার দোকানে কাজের প্রলোভন দেখিয়ে রাখেন।

এরপর ১২ মে রাত আনুমানিক ১০টার পর থেকে শিশুটি নিখোঁজ থাকে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরে দোকানে গেলে সেটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বড়লেখা থানায় জানানো হলে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

একপর্যায়ে ১৩ মে ২০২৬ তারিখে বড়লেখা থানাধীন ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল জঙ্গল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে অভিযুক্তের বিরুদ্ধে শিশুটিকে জঙ্গলে নিয়ে বলৎকারের উদ্দেশ্যে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শিশু নিরাপত্তা জোরদার ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

বি.দ্র.: এই নিউজে ব্যবহৃত ছবি এআই (Artificial Intelligence) দিয়ে তৈরি করা হয়েছে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় ১২ বছরের শিশুকে বলৎকারের উদ্দেশ্যে নির্যাতন করে ভারতে পাচারের চেষ্টা! আটক দোকানদার

আপডেট সময় : ০২:২৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬