ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ধানক্ষেতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১৫

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যায় টর্চের আলোয় তারা সংঘর্ষে জড়ান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু-কিশোররা ফকিরহাটি গ্রামের একটি মাঠে খেলাধুলা করছিল। খেলার সময় ফকিরহাটি গ্রামের এক ছেলে দক্ষিণ আরিফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে। এর জেরে দুইদল গ্রামবাসী টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খোলা ধানি জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ধানক্ষেতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় : ১১:০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫