ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

বেকারত্বের কারণে ছেড়ে যায় প্রেমিকা, শাহীন এখন বিসিএস ক্যাডার

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। যেখানে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী শাহীন আলম। অথচ বেকারত্বের কারণে এই শাহীনকে ছেড়ে গিয়েছিল তার প্রেমিকা।

ময়মনসিংহ জেলার তারাকান্দায় জন্মগ্রহণ করেন শাহীন আলম। তিনি তারাকান্দা এম.এল. উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও তারাকান্দা বঙ্গবন্ধু কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।

বাবা-মা মারা যাওয়ার পর বড় ভাইয়ের সহযোগিতায় টিউশন করিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১২–১৩ সেশনের শিক্ষার্থী এবং হাজী মুহাম্মদ মুহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন শাহীন।

জানা গেছে, ২০২১ সালে বেকারত্বের কারণে তার প্রেমিকা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এরপর অভিমানে প্রেমিকার ফেরত দেওয়া উপহারগুলো পুড়িয়ে সেই ভিডিও নিজ ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন শাহীন।

বিসিএস ক্যাডার হওয়ার অনুভূতি প্রকাশ করে একটি গণমাধ্যমকে শাহীন আলম বলেন, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজ ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার বড় ভাইয়ের, যার সহযোগিতায় ছোটবেলা থেকে পড়াশোনা করতে পেরেছি।

শাহীন আরও বলেন, বাবা-মা বেঁচে না থাকায় আমার বড় বোনের বাড়িতে থেকে পড়াশোনা করেছি। বড় বোন ও দুলা ভাই আমার সাফল্যের বড় ভাগিদার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেকারত্বের কারণে ছেড়ে যায় প্রেমিকা, শাহীন এখন বিসিএস ক্যাডার

আপডেট সময় : ১০:৩০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫