জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগানে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৩:২৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগানে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বড়লেখা প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ১:০০ ঘটিকার সময় এই মিছিলটি বের করা হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা “জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়” বলে তীব্র স্লোগান দেন।
উল্লেখ্য, গতকাল ১৩ জুন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্যাডে দপ্তরের দায়িত্বে থাকা সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। কেন্দ্রীয় ওই বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা হচ্ছে, অনলাইনে সংগঠিত উপায়ে সরকারের ওপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে এবং গোপন নেতাকর্মীদের মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ সংঘটিত করা হচ্ছে। এসবেরই প্রতিবাদে দেশব্যাপী সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আজকের এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
কেন্দ্রীয় এই নির্দেশনার আলোকেই আজ দুপুর ১টায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন তাম্বির, সদস্য সচিব শামীমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাহিন আফ্রিদি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন শুভ, যুগ্ম আহ্বায়ক سلمان আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য আরিফুজ্জামান আরিফসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা ও কর্মী।













