ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে ১৫ লাখ টাকা দিল মিডল্যান্ড ব্যাংক

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

মেট্রোরেল পিলারের বেয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত মরহুম আবুল কালাম এর পরিবারকে মিডল্যান্ড ব্যাংক পিএলসি পরিবারের পক্ষ থেকে ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে ইসলামি ব্যাংকিং ফান্ড হতে ৫ লাখ টাকা এবং অবশিষ্ট ১০ লাখ টাকা মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ থেকে প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মরহুম আবুল কালাম এর সহধর্মিনী আইরিন আকতার প্রিয়া-এর নিকট সহায়তার প্রয়োজনীয় ডকুমেন্ট হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান।
brac epl single inner regular

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান হিসাব কর্মকর্তা দিদারুল ইসলাম, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ সাকিবুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সহায়তার অর্থে মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ থেকে মরহুম আবুল কালামের নাবালক সন্তান আবদুল্লাহ আবরার (৪ বছর) এবং পারিশা মারিয়াম সুরা (৩ বছর)-এর নামে ব্যাংকের ইসলামি ব্যাংকিং উইন্ডো মিডল্যান্ড ব্যাংক সালাম এর আওতায় প্রতিটি ৭ দশমিক ৫০ লাখ টাকা সমমূল্যের দুইটি মাসিক মুনাফাভিত্তিক জিম্মাদার আমানত হিসাব খোলা হয়েছে।

এই হিসাবের প্রাপ্ত মুনাফা থেকে প্রতি মাসে পরিবারটি তাদের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে ১৫ লাখ টাকা দিল মিডল্যান্ড ব্যাংক

আপডেট সময় : ০৭:৩৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫