ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

বড়লেখায় ইসলামী ব্যাংক রক্ষায় ‘গ্রাহক ফোরামের’ মানববন্ধন: নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

বড়লেখায় ইসলামী ব্যাংক রক্ষায় ‘গ্রাহক ফোরামের’ মানববন্ধন: নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ

বড়লেখা প্রতিনিধি: ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার বেলা ২ ঘটিকার সময় বড়লেখা উপজেলা ইসলামী ব্যাংক শাখার সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে স্থানীয় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে মূল ভূমিকা পালন ও নেতৃত্ব দেন।

বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জয়নাল আবেদীনের উপস্থাপনা ও পরিচালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে সমাপনী বক্তব্য প্রদান করেন সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন কাঁঠালতলী ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফর রহমান। কর্মসূচিতে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ গ্রাহকরা অংশ নেন।

মানববন্ধনে জামায়াত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ইসলামকে ধ্বংস করতে হলে ইসলামী অর্থনীতিকে ধ্বংস করতে হবে—এই সুদূরপ্রসারী ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে ইহুদি-নাসারারা। তারা দেশের সমৃদ্ধ ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ভেঙে ফেলার পাঁয়তারা করছে।”

সমাপনী বক্তব্যে সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল একটি চাঞ্চল্যকর দাবি উত্থাপন করেন। তিনি বলেন, “আমরা জানতে পেরেছি ইসলামী ব্যাংকের বর্তমান এমডি-কে জোরপূর্বক ১৫ দিনের ছুটিতে পাঠানো হয়েছে এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে।”
ব্যাংক প্রশাসনে ফ্যাসিবাদের পুনরাবৃত্তির আশঙ্কা প্রকাশ করে তিনি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন – ফ্যাসিস্টদের মতো আবারো যদি ইসলামী ব্যাংক দখল করার চেষ্টা করা হয়, তবে ছাত্র-জনতা তা মেনে নেবে না। ব্যাংক নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দেশে আবারো ‘জুলাই বিপ্লব’-এর মতো গণঅভ্যুত্থান ঘটবে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে চলমান সকল ষড়যন্ত্র বন্ধ করার এবং ব্যাংকের স্বকীয়তা ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় ইসলামী ব্যাংক রক্ষায় ‘গ্রাহক ফোরামের’ মানববন্ধন: নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ

আপডেট সময় : ০৪:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬