ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

আবারও জামায়াতের নেতৃত্বে বড়লেখায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

আবারও জামায়াতের নেতৃত্বে বড়লেখায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

বড়লেখা প্রতিনিধি |

মৌলভীবাজারের বড়লেখায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরাম। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় বড়লেখা থানাধীন হাজীগঞ্জ বাজারস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশের শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফয়সাল আহমদ। কর্মসূচিতে তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত হানার শামিল।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের স্বাধীন কার্যক্রমে হস্তক্ষেপ বা অযৌক্তিক চাপ প্রয়োগের যে অভিযোগ উঠেছে, তা গভীর উদ্বেগের বিষয়। জনগণের আমানত ও ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার স্বার্থে এ ধরনের উদ্যোগ থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদী মাদ্রাসার শিক্ষক তারেক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাফিজ, বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জয়নাল আবেদীন, বড়লেখা পৌর শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি এবাদুর রহমান এমাদসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ইসলামী অর্থনীতির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আবারও জামায়াতের নেতৃত্বে বড়লেখায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৭:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬