ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

সেনাবাহিনীর সহায়তায় ১৯ বছর পর দেশে ফিরলেন ময়নুল

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার তালুক বাজিত গ্রামের রজ্জব আলীর ছেলে মো. ময়নুল হক দীর্ঘ ১৯ বছর পর দেশে ফিরেছেন। এই প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ আর্মির ফেসবুক পোস্ট অনুযায়ী, মো. ময়নুল ২০০৬ সালে ঠিকাদারির কাজে সুদানের খার্তুমে পাড়ি জমান। কিন্তু শুরু হওয়া সুদান গৃহযুদ্ধ তার জীবন বিপর্যস্ত করে এবং তিনি অবরুদ্ধ অবস্থায় আবেই অঞ্চলে চলে যান। সেই সময় তার পাসপোর্টসহ সমস্ত বৈধ নথিপত্র হারিয়ে যায়, যার ফলে দেশে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

২০২৫ সালের মে মাসে বাংলাদেশ ব্যাটালিয়ন, ব্যানব্যাট-৩ এর একটি টহলদল আবেই বাজার এলাকায় তার সন্ধান পায়। সেনাবাহিনীর সদস্যরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে দেশে ফেরা নিশ্চিত করেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়। এরপর ট্রাভেল পারমিট ইস্যু করা হয় এবং তার বিমান ভাড়া ও আনুষঙ্গিক খরচ মেটানো হয়।

ময়নুল হক ২৯ অক্টোবর জুবা, সাউথ সুদান থেকে বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান। দীর্ঘ ১৯ বছর পর দেশে ফিরে তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়ে গভীর আনন্দ ও আবেগ প্রকাশ করেন এবং সহায়তা প্রদানকারী সকলকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের মানবিক ও নাগরিক সেবা প্রদানে অংশগ্রহণের বিষয়টি গর্বের সঙ্গে জানিয়েছে এবং কোনো প্রয়োজনে দেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেনাবাহিনীর সহায়তায় ১৯ বছর পর দেশে ফিরলেন ময়নুল

আপডেট সময় : ১২:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫