ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

আন্দোলনরত মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৫

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকার প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে অন্তত ১৫ জন শিক্ষক আহত হন।

পুলিশ ও শিক্ষকদের সূত্রে জানা গেছে, আজ দুপুরে শিক্ষকরা সচিবালয় অভিমুখে মিছিল বের করেন। তবে প্রেসক্লাবের সামনে এসে পুলিশ তাদেরকে রুখে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে শিক্ষকদের ছত্রভঙ্গ করা হয়।

শিক্ষকরা পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন। তাদের দাবিগুলো হলো-
১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ দ্রুত কার্যকর করা।
২. এক হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যাচাই-বাছাই ফাইল দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন প্রকাশ করা।
৩. স্বীকৃতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিওভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা।
৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসাগুলোতে প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করা।
৫. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা করা।

গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের সঙ্গে সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় শিক্ষকেরা বুধবার ভুখা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্দোলনরত মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৫

আপডেট সময় : ০৯:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫