ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার: ২ হাজার ইয়াবাসহ ধরা খেল ১৫ মামলার আসামি

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

মোঃ নুর হোসাইন :
নোয়াখালীর বেগমগঞ্জ পনেরটি মাদক মামলার আসামি মো.জহির হোসেন ওরফে জাইল্লা জহিরকে (৩৪) গ্রেপ্তার আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আমানতপুর গ্রামের তপাদার বাজার এলাকা থেকে র‍্যাব-১১, সিপিসি-৩, ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ আভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো.জহির হোসেন ওরফে জাইল্লা জহির (৩৫) লক্ষীপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর বৈরাগীর বাড়ির মৃত.আব্দুল আলীর ছেলে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, লক্ষীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের মাদককারবারি জাইল্লা জহির। গতকাল রোববার রাত ৯টার দিকে ফেনী থেকে যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসে যাত্রী বেশে বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা হয়ে লক্ষ্মীপুরে ইয়াবা নিয়ে যাবে। এমন গোপন সংবাদে নোয়াখালী টু লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমানতপুর তপাদার বাজারের উত্তর পাশে ফেনী টু লক্ষ্মীপুরগ্রামী যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় র‍্যাব-১১, সিপিসি-৩, ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে যাত্রীবাহী বাসের মধ্যে যাত্রী বেশে বসে থাকা মাদক কারবারি জহিরের দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, গ্রেপ্তার আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে জানায় যে, উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয়েছে। তার বিরুদ্ধে নোয়াখালী-লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত মাদক কারবারি। আসামিকে উদ্ধারকৃত আলামতসহ বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার: ২ হাজার ইয়াবাসহ ধরা খেল ১৫ মামলার আসামি

আপডেট সময় : ০৫:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫