ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
মেয়র মনোনয়ন ও জনসহানুভূতি আদায়ে, বারবার অনুরোধেও জামিন নেননি খিজির, অতঃপর গ্রেফতার বড়লেখা-জুড়ীতে রাস্তা ও জনকল্যাণমূলক কাজে এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বিশেষ অনুদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল ও পথসভা বড়লেখায় ডিসির আদেশ তোয়াক্কা না করে চলছে অবৈধ ইটভাটা! জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগানে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন এমপি মিঠুর উপস্থিতিতে বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জোড়া খুন মামলার আসামি জামায়াত নেতা সামছুল ইসলাম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ হাকালুকির গুপ্তধন! পিট কয়লা উত্তোলনে সংসদে সরব এমপি নাসির উদ্দিন আহমদ আবারও জামায়াতের নেতৃত্বে বড়লেখায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

স্থগিত হলো আর্জেন্টিনার ভারত সফর

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

আবারও হতাশায় ভাসলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। লিওনেল মেসিকে সরাসরি মাঠে দেখার যে সুযোগ ১৪ বছর পর তৈরি হয়েছিল, তা শেষ মুহূর্তে ভেস্তে গেল। আগামী নভেম্বর মাসে কেরালায় নির্ধারিত আর্জেন্টিনা–অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচটি স্থগিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

শনিবার (২৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এএফএ ও আয়োজক কর্তৃপক্ষ জানায়, লজিস্টিক জটিলতা ও ফিফার অনুমোদন বিলম্বের কারণে সফরটি আপাতত বাতিল করা হয়েছে।

আগামী ১৭ নভেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু ফিফার আনুষ্ঠানিক অনুমতি না মেলায় এবং আয়োজকদের প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় শেষ পর্যন্ত সফরটি স্থগিত করা হয়েছে।

এএফএর বিবৃতিতে বলা হয়, “লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা দল নভেম্বর মাসে ইউরোপে অনুশীলন করবে। ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে লুয়ান্ডায়। এরপর ১৮ নভেম্বর পর্যন্ত দল ইউরোপেই অনুশীলন চালিয়ে যাবে।”

কেরালার প্রধান আয়োজক অ্যান্টো অগাস্টিন ফেসবুকে লেখেন, “ফিফার অনুমতি পেতে বিলম্ব হওয়ায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে নভেম্বরের ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, কেরালার আয়োজন এখনো অসম্পূর্ণ এবং সময়সীমার মধ্যে সব প্রস্তুতি শেষ করা সম্ভব হয়নি। তাই সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে। মার্চ ২০২৬ সালে ম্যাচটি পুনরায় আয়োজনের পরিকল্পনা চলছে বলে জানা গেছে।

এদিকে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুর রহিমান জানিয়েছেন, “মেসি ব্যক্তিগতভাবে আসতে রাজি ছিলেন, তবে আমরা চেয়েছিলাম পুরো আর্জেন্টিনা দলকেই আনতে।” এ সিদ্ধান্তকে ঘিরে রাজ্যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদলীয় নেতা ভি ডি সাতেশান সরকারের সমালোচনা করে বলেন, “মেসির সফর যদি রাজনৈতিক প্রচারণার অংশ হতে যেত, তবে তার স্থগিতের দায়ও সরকারের।”

উল্লেখ্য, লিওনেল মেসির ভারতের মাটিতে একমাত্র সফর ছিল ২০১১ সালে, যখন তিনি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন। সে ম্যাচে আর্জেন্টিনা ১–০ গোলে জয় পেয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্থগিত হলো আর্জেন্টিনার ভারত সফর

আপডেট সময় : ১১:২২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫