ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি, তবে…

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা দলের সঙ্গে চান লিওনেল মেসি। ইন্টার মিয়ামির তারকা ধরে রাখতে চান বিশ্বকাপ শিরোপা। ফুটবল জাদুকর খেলতে চান যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে আগামী বছর অনুষ্ঠিতব্য ফুটবলের বিশ্বমঞ্চে। তবে ফিট থাকা না থাকার ওপর নির্ভর করছে সব কিছু।

নিজের মনের কোণে লুকানো সেই চাওয়া নিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে মেসি বলেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলা মানেই অসাধারণ ব্যাপার। চাই বিশ্বমঞ্চে থাকতে। দলের সঙ্গে থাকলে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।’

মেসি যোগ করেন, ‘আগামী বছর ইন্টার মিয়ামির প্রাক্‌-মৌসুমের প্রস্তুতি শুরুর পর প্রতিদিন নিজের শরীরের অবস্থা পর্যালোচনা করে দেখব যে, আমি শতভাগ ফিট কিনা। আমি দারুণ উৎসাহী, কারণ এটা বিশ্বমঞ্চ। আমরা তো আগের বিশ্বকাপটা জিতেছি, এখন সেটা অক্ষুণ্ণ রাখার সুযোগ পাওয়া হবে দারুণ। জাতীয় দলের জার্সিতে খেলা সব সময়ই স্বপ্নের মতো, বিশেষ করে মেজর কোনো টুর্নামেন্টে। প্রত্যাশা করছি, সৃষ্টিকর্তা সুযোগটা আবার দেবেন।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি, তবে…

আপডেট সময় : ১০:৩৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫