ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
মেয়র মনোনয়ন ও জনসহানুভূতি আদায়ে, বারবার অনুরোধেও জামিন নেননি খিজির, অতঃপর গ্রেফতার বড়লেখা-জুড়ীতে রাস্তা ও জনকল্যাণমূলক কাজে এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বিশেষ অনুদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল ও পথসভা বড়লেখায় ডিসির আদেশ তোয়াক্কা না করে চলছে অবৈধ ইটভাটা! জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগানে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন এমপি মিঠুর উপস্থিতিতে বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জোড়া খুন মামলার আসামি জামায়াত নেতা সামছুল ইসলাম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ হাকালুকির গুপ্তধন! পিট কয়লা উত্তোলনে সংসদে সরব এমপি নাসির উদ্দিন আহমদ আবারও জামায়াতের নেতৃত্বে বড়লেখায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

নেপাল ও ভারতের বিপক্ষে আসন্ন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন ইংল্যান্ডের লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টার পর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সরাসরি দলের হোটেলে গিয়ে উঠেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।

আগে থেকেই তার ঢাকায় পৌঁছানোর কথা ছিল দুপুর ১২টার দিকে, তবে ইংল্যান্ডে পথে প্রচণ্ড ট্রাফিক জ্যামে পড়ে বাফুফের নির্ধারিত ফ্লাইট মিস করেন হামজা। পরে নিজ উদ্যোগে নতুন টিকিট কেটে ঢাকায় রওনা দেন তিনি, যার ফলে তার আগমন বিলম্বিত হয় প্রায় পাঁচ ঘণ্টা। আজ কোনো ট্রেনিং না থাকায় হোটেলেই বিশ্রাম নেবেন এই ইংলিশ-বাংলাদেশি ফুটবলার।

আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে বাংলাদেশ দল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, নতুন সেশনে কোচ হাভিয়ের কাবরেরার অধীনে দেখা যাবে হামজাকে অনুশীলনে অংশ নিতে।

এদিকে, কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমও আগামীকাল রাতেই ঢাকায় আসার কথা রয়েছে। তবে ঢাকায় রওনা হওয়ার আগে কানাডিয়ান প্রিমিয়ার লিগে হতাশাজনক এক ফাইনাল হার মেনেছেন তিনি। তার দল ক্যাভালরি এফসি নির্ধারিত ৯০ মিনিটে ১–১ সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে আতলেতিকো অটোয়ার কাছে ২–১ গোলে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করে।

বাংলাদেশ দল আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে। পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যার কিক-অফ রাত ৮টায়। এর আগে, ১৩ নভেম্বর একই ভেন্যুতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে বাংলাদেশ।

নেপাল দল আগামীকাল (১১ নভেম্বর) ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। যদিও এখনো পর্যন্ত ঘরোয়া লিগের দাবি নিয়ে দেশটির ফুটবলাররা আন্দোলনে রয়েছেন। অন্যদিকে, ভারতীয় দল ১৫ নভেম্বর ঢাকায় এসে ১৮ নভেম্বরের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নেবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী

আপডেট সময় : ০৭:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫