ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন। একটি বিশ্বস্ত সূত্র জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে।

মাহমুদউল্লাহর অসুস্থতায় সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুরে মাহমুদউল্লাহর স্ত্রী ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহমুদউল্লাহ। তার স্ত্রী মিষ্টি লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন।

মাহমুদউল্লাহর স্ত্রী আরও লিখেন, ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’

যদিও ওই পোস্টে অসুস্থতার ধরন সম্পর্কে জানানো হয়নি। পরে খোঁজ নিয়ে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত জাতীয় দলের সাবেক অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ

আপডেট সময় : ০৩:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫