ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

হাতিয়ায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার মধ্যরাত থেকে মাছ শিকারের সাগরে নেমেছেন নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা। মাত্র কয়েক ঘণ্টায় ভালো মাছ পাওয়ায় ঘাটে ফিরে এসেছে অনেক জেলে। কর্মচঞ্চল্যতা ফিরেছে ইলিশ ঘাটগুলোতো।

রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বুড়িরচর সূর্যমুখী ঘাটে গিয়ে দেখা যায়, ব্যাপারী মাছ কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন। ঘাটের শ্রমিকরা টুকরিভর্তি মাছ মাথায় বহন করে নিয়ে আসছে বাজারে। আর ব্যাপারীরা সেই মাছ ডাকে তুলে বিক্রি করছেন।

সূর্যমুখী ঘাটের মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন জানান, খুব ভোর থেকে এই বাজারে মাছ কেনাবেচা শুরু হয়েছে। জেলেরা কয়েক ঘণ্টার ব্যবধানে নদী থেকে ভালো মাছ নিয়ে ঘাটে ফিরেছেন। তাদের জালে ভালো মাছ ধরা পড়েছে।

স্থানীয় আব্দুল কাদের নামে একটি জেলে নৌকার মাঝি বলেন, রাত ১২টার পর নদীতে গেছেন। সকালে ঘাটে ফিরে এসেছেন। তাতে তিন মন মাছ পেয়েছেন। আকারে অনেক টা ছোট মাছের পেলেও মূল্য ভালো থাকায় ভালো লাভ হয়েছে।

কাদের আরও জানান এখন আবার নদীতে চলে যাবেন। বিগত দিনে মাছ ধরায় লাভের মুখ দেখতে পাননি। এভাবে এক সপ্তাহ মাছ পাওয়া গেলে বিগত দিনের ক্ষতি পুষিয়ে ভালো লাভ হবে বলে আশা করেন তিনি।

ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার সময় নিয়ে অভিযোগ ছিল জেলেদের। ৪ অক্টোবরের পরিবর্তে নিষেধাজ্ঞা ১৩ অক্টোবর থেকে শুরু করার দাবি ছিল তাদের। নিষেধাজ্ঞার আগে ভালো ইলিশ পাওয়ায় এমন দাবি তুলেছিলেন জেলেরা। নিষেধাজ্ঞার ওই সময় ভারতীয় জেলেদের আগ্রাসন ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেছিলেন তারা।

সবশেষে সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে ৪ অক্টোবর বিকেলেই ঘাটে ফিরে আসে নোয়াখালী জেলেরা। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার মধ্যরাতে জেলার বিভিন্ন ঘাট থেকে মাছ ধরতে সাগরে যায় জেলেরা। চলতি মৌসুমের শুরু থেকে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় জেলেদের মধ্যে যে হতাশা ছিল প্রথম দিনে ভালে মাছ পাওয়ায় সেটি কিছুটা কেটে উঠেছে। এভাবে মাছ মিললে অতীতের ক্ষতিগ্রস্ত পুষিয়ে নিতে পারবে এমনটা আশা করছেন জেলেরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাতিয়ায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

আপডেট সময় : ০২:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫