ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

নারায়ণগঞ্জে বিসিক শিল্পনগরীতে ডায়িং কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে এস এম ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় গ‍্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ৬ শ্রমিক দগ্ধ হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন- কারখানাটির শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

দগ্ধ কারখানা শ্রমিক আল আমিন জানান, সকালে কারখানাটির নিচ তলায় বয়লার রুমে কাজ করছিলাম আমরা। সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিকট একটি বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় আমরা ৬ জন দগ্ধ হয়েছি। পরে আমাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, নারায়ণগঞ্জ শিল্পনগরী থেকে দগ্ধ অবস্থায় ছয় জনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে এ বিষয়টি এখনই বলতে পারছি না, ড্রেসিং চলছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এমএস ডাই অ্যান্ড প্রিন্টিং লিমিটেড নামে একটি কারখানায় সকালে এ ঘটনা ঘটেছে বলে শুনছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের ইনফর্ম করেনি। খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে বিসিক শিল্পনগরীতে ডায়িং কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬

আপডেট সময় : ০১:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫