ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

নোয়াখালীতে বর্ণিল আয়োজনে কালবেলার ৩য় বর্ষপূর্তি উদযাপন

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

ছবি: প্রতিনিধি

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীতে বর্ণিল আয়োজনে দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে জেলা শহরের জনপ্রিয় রেস্টুরেন্ট “পিজ্জা টাউন”এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দৈনিক কালবেলা পত্রিকার নোয়াখালী বুরো প্রধান ও দৈনিক নোয়াখালী বার্তা সম্পাদক অহিদ উদ্দিন মাহমুদ মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. আবু কায়েস মাহমুদ নূর হোসেন।

বক্তব্য রাখেন, অধ্যাপক টিপু সুলতান, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, কালের কন্ঠের জেলা প্রতিনিধি শামসুল হাসান মিরণ, মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দীন বাদল, বৈশাখী টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি লিয়াকত আলী খান, দেশ টিভির জেলা প্রতিনিধি মাওলা সুজন, জনকণ্ঠের জেলা প্রতিনিধি শাহদাত হোসেন বাবু, ঢাকা পোস্টের নোয়াখালী জেলা প্রতিনিধি হাসিব আল আমিন প্রমুখ ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কালবেলা শুরু থেকেই সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই পত্রিকা জনগণের অধিকার ও দেশের ইতিবাচক পরিবর্তনের পক্ষে কলম চালিয়ে যাবে।

অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়। বক্তারা সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে নৈতিকতা ও সাহসিকতা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, কালবেলা’র সোনাইমুড়ি উপজেলা প্রতিনিধি মো.শহিদুল ইসলাম, চাটখিল প্রতিনিধি আবুল কালাম, হাতিয়া প্রতিনিধি জিল্লুর রহমান, সুবর্ণচর প্রতিনিধি দিদারুল আলম, উপকূল সংবাদদাতা মো.আশিকুর রহমান সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি পেশার মানুষ।

শুরুতে প্রথমে কোরআন তিলাওয়াত করেন মোঃ নুর হোসেন। পরে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং কালবেলা পরিবারের সদস্যরা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে বর্ণিল আয়োজনে কালবেলার ৩য় বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় : ১১:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫