ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

চাকসু নির্বাচনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোটগ্রহণের অভিযোগ

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণের অভিযোগ করেছেন এক স্বতন্ত্র প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান তিনি। বুধবার (১৪ অক্টোবর) সকালে গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেন স্বতন্ত্র শিক্ষা সম্মিলনের সমাজসেবা ও পরিবেশ বিষয়ক পদপ্রার্থী হাসিবুর রহমান রনি।

তিনি বলেন, আমার এজেন্ট ফোন দিয়েছে যে আইটি ভবনের ২১৪ নম্বর রুমে ১৫ থেকে ২০টা ব্যালট পেপার স্বাক্ষর ছাড়াই বাক্সে ফেলা হয়েছে। স্বাক্ষর ছাড়া বাক্সে পেপার ফেলতে পারে না। এজেন্টরা জানিয়েছে নির্বাচন কমিশন পরবর্তীতে এসে এজেন্টদের সামনে খুলে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে। তিনি আরও বলেন, প্রিসাইডিং অফিসাররা বলছেন এটি ভুলবশত হয়েছে। কিন্তু ভুলবশত এখানে হয়ে থাকলে, অন্য কেন্দ্রে বা বুথে যে হচ্ছে না, তার গ্যারান্টি কে দিবে?

অভিযোগের বিষয়টি স্বীকার করে ওই কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার অধ্যাপক ড. হাসান খালেদ রউফ বলেন, ১২টি ব্যালটে এমন হয়েছে। পোলিং এজেন্টরা এই ভুল করেছে। তারাতো জীবনে ভোটও দেয়নি। প্রথমবার নির্বাচন করছে। প্রথম কাজ। এজন্য ভুল করেছে। কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা আছে। সব কিছু স্বচ্ছভাবে হচ্ছে। সমস্যা হবে না।

ব্যালট পেপারের ব্যাপারে তিনি বলেন, নির্বাচন কমিশন আসছে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে।এ বিষয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন বলেন, স্বাক্ষর ছাড়া যে ব্যালট পেপারগুলো বাক্সে ফেলা হয়েছে ওই বাক্সটি আলাদা করে রাখা হবে। ভোটগ্রহণ শেষে ওই ব্যালট প্যাপারগুলো শনাক্ত করে দায়িত্বপ্রাপ্তদের স্বাক্ষর নেওয়া হবে। তাহলেই কনফিউশন দূর হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাকসু নির্বাচনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোটগ্রহণের অভিযোগ

আপডেট সময় : ০২:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫