ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

নোয়াখালীতে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর বেগমগঞ্জে লক্ষীপুরের বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি বাস ক্ষতিগ্রস্থ হয়।

সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার কেন্দুরবাগ বাজার এলাকার সিএনজি চালক মো.রেজু মিয়া (৬৫) মো.বেচু মিয়া (২৬) মো.আরমান (২৩) ও ফিলিং স্টেশনের কর্মচারী মো. জাবেদ হোসেন (৪০)

পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরের আজাদ পরিবহনের একটি বাস গ্যাস নিতে রাত সোয়া ৯টার দিকে উপজেলার কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে আসে। ওই সময় বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তিনজন চালিত অটোরিকশা চালকসহ ৪জন আহত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের সিলিন্ডারটি নিম্নমানের ছিল। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.শাহরিয়ার কামাল বলেন, বাস গ্যাস নিতে আসলে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে চলে যান। বাস জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪

আপডেট সময় : ১০:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫