ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
মেয়র মনোনয়ন ও জনসহানুভূতি আদায়ে, বারবার অনুরোধেও জামিন নেননি খিজির, অতঃপর গ্রেফতার বড়লেখা-জুড়ীতে রাস্তা ও জনকল্যাণমূলক কাজে এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বিশেষ অনুদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল ও পথসভা বড়লেখায় ডিসির আদেশ তোয়াক্কা না করে চলছে অবৈধ ইটভাটা! জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগানে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন এমপি মিঠুর উপস্থিতিতে বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জোড়া খুন মামলার আসামি জামায়াত নেতা সামছুল ইসলাম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ হাকালুকির গুপ্তধন! পিট কয়লা উত্তোলনে সংসদে সরব এমপি নাসির উদ্দিন আহমদ আবারও জামায়াতের নেতৃত্বে বড়লেখায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

অধিনায়ক হিসেবে হামজাকে দেখতে চান আমিনুল

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

ছবি: বাফুফে

দেশের ফুটবলে এখন আলোচিত নাম হামজা চৌধুরী। যার খেলা দেখতে মুখিয়ে থাকে দেশের ফুটবল প্রেমীরা। লাল-সবুজের জার্সিতে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। দুটি গোল করলেও জয়ে দেখা পাননি হামজা, সবশেষ হংকং ম্যাচে শেষ দিকে গোল খাওয়ায় হতাশ হয়ে পড়েন এই তারকা ফুটবলার। এরপরই হামজাকে বাংলাদেশ দলের অধিনায়ক করার দাবি তুলেছেন বাংলাদেশ অধিনায়ক আমিনুল হক। জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে এসেই আমিনুল এই কথা বলেন।

আমিনুল বলছেন, হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভার হবে। তার নেতৃত্ব দেওয়ার গুণাগুণ রয়েছে, তিনি লেস্টার সিটি ক্লাবে অধিনায়কত্ব করেছেন। অনেক দিন ধরে বাংলাদেশ দলের শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন না জামাল ভূঁইয়া। তার অনুপস্থিতিতে কোনো দিন তপু বর্মণ, কোনো দিন আবার সোহেল রানার হাতে যাচ্ছে অধিনায়কত্বের বাহুবন্ধনী। এর একটা স্থায়ী সমাধান চান আমিনুল।

তিনি বলেন, আমাদের যে বর্তমানে একেকজন একেক সময় দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা নিয়ে কনফিউশন বা দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হতে পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। হামজা অধিনায়ক হলে কেউ দ্বিমত হবে না এবং আরও উৎসাহিত হবে। ফেডারেশন, টিম ম্যানেজম্যান্ট কিংবা ভবিষ্যতে হামজাকে অধিনায়কত্ব দায়িত্ব দিলে বাংলাদেশের ফুটবলে ইতিবাচক দিক উন্মোচন হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অধিনায়ক হিসেবে হামজাকে দেখতে চান আমিনুল

আপডেট সময় : ১২:০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫