ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

আগামী মাসে পবিত্র ওমরা পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) দেশের এক বেসরকারি টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর ।

তিনি জানান, ‘তারেক রহমান আগামী মাসের ২০ থেকে ২১ তারিখের দিকে সৌদি আরব যাবেন; ওমরা শেষে আবার লন্ডনে ফিরবেন।’

বাংলাদেশে তারেক রহমান কবে ফিরছেন এমন প্রশ্নের উত্তরে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘লন্ডনে ফিরে তিনি নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরবেন। তবে, এখনো নিদিষ্ট দিন চূড়ান্ত হয়নি।’

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে। সেই কমিটির একজন সদস্য ওই টেলিভিশনকে জানান, ‘আমরা ২৩ নভেম্বর দেশে ফেরার সম্ভাব্য সময় ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি। সরকারের সাথে সমন্বয় করে সকল কাজ করা হচ্ছে।’

আশা করা হচ্ছে—এই সময়ের মধ্যে জাপান থেকে বুলেটপ্রুফ গাড়িও চলে আসবে বলে জানান সেই কমিটির একজন সদস্য।

তারেক রহমান দেশে ফেরার পর ‘গুলশান-২’ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন।

এর আগে, ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় : ০১:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫