ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
মেয়র মনোনয়ন ও জনসহানুভূতি আদায়ে, বারবার অনুরোধেও জামিন নেননি খিজির, অতঃপর গ্রেফতার বড়লেখা-জুড়ীতে রাস্তা ও জনকল্যাণমূলক কাজে এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বিশেষ অনুদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল ও পথসভা বড়লেখায় ডিসির আদেশ তোয়াক্কা না করে চলছে অবৈধ ইটভাটা! জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগানে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন এমপি মিঠুর উপস্থিতিতে বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জোড়া খুন মামলার আসামি জামায়াত নেতা সামছুল ইসলাম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ হাকালুকির গুপ্তধন! পিট কয়লা উত্তোলনে সংসদে সরব এমপি নাসির উদ্দিন আহমদ আবারও জামায়াতের নেতৃত্বে বড়লেখায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল ও পথসভা

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল ও পথসভা

বড়লেখা প্রতিনিধি : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় স্বাগত মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিকেলে বড়লেখা পৌর শহরে অনুষ্ঠিত এ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে পথসভায় মিলিত হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন।

মিছিল শেষে শহীদ মিনারের পথসভায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নছিব আলী, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, সহ-সভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানা বেগম হাসনা, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আহাদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাফর আহমদ ও সদস্য সচিব মনসুর আহমদ প্রিন্স প্রমুখ।

আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মৌলভীবাজার আসবেন। দুপুরে তিনি শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ এবং পরে মৌলভীবাজার জেলা সদরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

একইদিন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। বিকালে জেলার দলীয় দায়িত্বশীলদের নিয়ে দোসাই রিসোর্টে কর্মিসভায় মিলিত হবেন তিনি। সন্ধ্যায় সিলেট হয়ে বিমানযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

নিউজ লিংক কমেন্টে…

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল ও পথসভা

আপডেট সময় : ০৯:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬