ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কাকে ২ উইকেট হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
  • আপডেট সময় : ১১:৫৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

শ্রীলঙ্কাকে ২ উইকেট হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ২ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে টাইগাররা।

যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কাকে মাত্র ১২৪ রানে থামিয়ে দেয় রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানরা। জবাবে ব্যাটিংয়ে নেমে তৌহিদ হৃদয়ের ৪০ ও লিটন দাসের ৩৬ রানে ভর করে ১ ওভার ও দুই উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

এর আগে প্রথমে ব্যাটিং করা শ্রীলঙ্কাকে বল হাতে নাজেহাল করেছেন রিশাদ, মুস্তাফিজ ও তাসকিনরা। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি রিশাদ-ফিজ তিনটি করে উইকেট নিয়েছেন। জোড়া উইকেট নেন তাসকিনও। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। এ ছাড়া আর কেউ বলার মতো রান না পাওয়ায় অল্প পুঁজিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে লঙ্কানদের।

অল্প রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রানেই ২ উইকেট হারিয়ে পাল্টা চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই চাপ কমানোর কথা ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। উল্টো ১৪ বলে ৭ রানের ধীরগতির ইনিংস খেলে ফিরেছেন ক্যাচ দিয়ে। তাকেও ফেরালেন থুসারা, বেশ বাইরের ফুল লেংথের বল শর্টে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়েছেন। ৩০ রানেই ৩ উইকেট হারায় টাইগাররা।

তবে এরপরই জয়ের ভীত গড়ে দেন তৌহিদ হৃদয় ও লিটন দাস জুটি। তাদের ব্যাটিংয়ে ভর করে ১৯ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কাকে ২ উইকেট হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

আপডেট সময় : ১১:৫৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪