ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজ শুরু টাইগারদের

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। সোমবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে ১৬৫ রান তোলে। জবাবে ১৪৯ রানে অলআউট হয় স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ওপেনিং জুটিতে আসে ৫৯ রান। রিশাদ হোসেনের লেগস্পিনে ভাঙে জুটি, তিনি ফিরিয়ে দেন আথানজেকে (২৭ বলে ৩৪)। এরপর তাসকিন আহমেদ পরপর তুলে নেন ব্রেন্ডন কিং (৩৬ বলে ৩৪) ও শেরফান রাদারফোর্ডকে। তবে শেই হোপ ২৮ বলে অপরাজিত ৪৬ ও রোভম্যান পাওয়েল ২৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।

জবাবে বাংলাদেশের ব্যাটিং ধসে পড়ে শুরুতেই। ৬ ওভারে ৪১ রানে ৪ উইকেট হারায় দল। তানজিদ তামিম ৫ বলে ১৫ রান করেন, তবে লিটন দাস (৫), সাইফ হাসান (৮), শামীম হোসেন (১) ও নুরুল হাসান (৫) ব্যর্থ হন। তাওহীদ হৃদয় ২৫ বলে ২৮ রান করে ফেরার পর হার নিশ্চিত হয়ে যায়।

শেষদিকে তানজিম সাকিব (২৭ বলে ৩৩) ও নাসুম আহমেদ (১৩ বলে ২০) কিছুটা প্রতিরোধ গড়েন।

বোলিংয়ে নাসুম আহমেদ (৪ ওভারে ১৫ রান) ও মুস্তাফিজুর রহমান (৪ ওভারে ২৪ রান) ভালো করেন। তাসকিন ২ উইকেট নেন, রিশাদ পান ১টি। ক্যারিবীয়দের হয়ে জেসন হোল্ডার ও জাইডেন সিলস তিনটি করে এবং আকিল হোসেন ২টি উইকেট নেন।

১৬ রানের এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজ শুরু টাইগারদের

আপডেট সময় : ১০:১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫