ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

নিষিদ্ধ রাজনৈতিক দল রাস্তায় নামলেই আইনের সর্বোচ্চ প্রয়োগ

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষোভ করার চেষ্টা করে, তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

সোমবার (১০ নভেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই সতর্কতা উচ্চারণ করেন।

তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেত্রী সম্ভবত ভাবছেন যে, এটি আবারো ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়। তারা কল্পনা করছে-দুপুরবেলা ডজনখানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে। দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।

প্রেস সচিব আরো লেখেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এবং মনে রাখবেন-এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়। এটি জুলাই-চিরদিনের জুলাই।

প্রসঙ্গত, ২০০৬ সালের অক্টোবর মাসে বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট। ওই সময় সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব নিতে না পারেন, সেজন্য তখন আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট আন্দোলন করে। এমন প্রেক্ষাপটে ২৮ অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওইদিন ছিল বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট সরকারের শেষ দিন। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা আলোড়ন তৈরি করেছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিষিদ্ধ রাজনৈতিক দল রাস্তায় নামলেই আইনের সর্বোচ্চ প্রয়োগ

আপডেট সময় : ০৩:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫