ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
মেয়র মনোনয়ন ও জনসহানুভূতি আদায়ে, বারবার অনুরোধেও জামিন নেননি খিজির, অতঃপর গ্রেফতার বড়লেখা-জুড়ীতে রাস্তা ও জনকল্যাণমূলক কাজে এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বিশেষ অনুদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল ও পথসভা বড়লেখায় ডিসির আদেশ তোয়াক্কা না করে চলছে অবৈধ ইটভাটা! জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগানে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন এমপি মিঠুর উপস্থিতিতে বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জোড়া খুন মামলার আসামি জামায়াত নেতা সামছুল ইসলাম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ হাকালুকির গুপ্তধন! পিট কয়লা উত্তোলনে সংসদে সরব এমপি নাসির উদ্দিন আহমদ আবারও জামায়াতের নেতৃত্বে বড়লেখায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

গণভোটের দাবিতে জামায়াতসহ ৮ ইসলামী দলের মিছিল-সমাবেশে

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে রাজধানীর পল্টন মোড়ে জমায়েত হচ্ছেন আট দলীয় নেতাকর্মীরা। বেলা ১১টায় সেখান থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেয়ার কথা রয়েছে।

এরইমধ্যে পল্টন মোড়ে জমায়েত হয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় পাঁচ দফার পক্ষে স্লোগান ও বক্তব্য দিচ্ছেন নেতারা।

অন্যদিকে মতিঝিল মোড়ে জমায়েত হয়েছেন জামায়াতে ইসলামের নেতা কর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

এছাড়া অন্যান্য দলের নেতাকর্মীরাও পৃথক পৃথক মিছিল নিয়ে পল্টন এলাকায় জড়ো হচ্ছেন।

এর আগে গত সোমবার যুগপৎ আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে স্মারকলিপি দেওয়ার এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আন্দোলনরত আট দলের মধ্যে আরো আছে- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণভোটের দাবিতে জামায়াতসহ ৮ ইসলামী দলের মিছিল-সমাবেশে

আপডেট সময় : ০১:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫