ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
মেয়র মনোনয়ন ও জনসহানুভূতি আদায়ে, বারবার অনুরোধেও জামিন নেননি খিজির, অতঃপর গ্রেফতার বড়লেখা-জুড়ীতে রাস্তা ও জনকল্যাণমূলক কাজে এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বিশেষ অনুদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল ও পথসভা বড়লেখায় ডিসির আদেশ তোয়াক্কা না করে চলছে অবৈধ ইটভাটা! জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগানে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন এমপি মিঠুর উপস্থিতিতে বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জোড়া খুন মামলার আসামি জামায়াত নেতা সামছুল ইসলাম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ হাকালুকির গুপ্তধন! পিট কয়লা উত্তোলনে সংসদে সরব এমপি নাসির উদ্দিন আহমদ আবারও জামায়াতের নেতৃত্বে বড়লেখায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

ফেসবুকে ক্ষোভ: ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে হঠাৎ ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া সেই স্ট্যাটাসে তিনি আশপাশের মানুষের ভণ্ডামি, নাটক ও আচরণ নিয়ে বিরক্তি জানিয়ে লেখেন, বর্তমানে তিনি নীরব ও শান্তিপূর্ণ জীবন চান।

আঁখি লেখেন, ‘আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ; কারণ, আশপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ হয়ে তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে… মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন।’

শিল্পী নিজের প্রতি বিরক্তির কথাও তুলে ধরেছেন।

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘বিরক্ত নিজের ওপর। এতকিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ্যা- এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।’

স্ট্যাটাসের শেষে আঁখি উল্লেখ করেন, ‘বিশ্বাস করো, তোমার কল্পনার চেয়েও বেশি পাওয়ার যোগ্য আমি।’ তবে তিনি কাদের উদ্দেশে এসব লিখেছেন, তা স্পষ্ট করেননি। ফলে অনুরাগীদের মধ্যে এ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

আঁখি আলমগীর দীর্ঘদিন ধরে স্টেজ শো ও একক গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘প্রেম ব্যাপারী’, যেখানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী। গানটি প্রকাশের পর থেকে সাড়া পাচ্ছেন বলে জানান শিল্পীর ঘনিষ্ঠজনরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আঁখির স্ট্যাটাসে কেউ কেউ মনে করছেন- এতে ফুটে উঠেছে শিল্পীর মানসিক ক্লান্তি ও স্বস্তির খোঁজ। তবে এ বিষয়ে গায়িকার পক্ষ থেকে এখন পর্যন্ত আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেসবুকে ক্ষোভ: ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর

আপডেট সময় : ১২:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫