ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা কেমন জানালেন, সহকর্মী রোজিনা

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে কঠিন সময় পার করছেন। ব্রেন টিউমারে আক্রান্ত এই নায়ক চিকিৎসা নিচ্ছেন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে। এই খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী, ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগের ছায়া নেমে আসে। এমন অবস্থায় তার পুরনো সহ-অভিনেত্রী, জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা ছুটে গিয়েছিলেন হাসপাতালে প্রিয় সহকর্মীকে দেখতে।

রোজিনা জানান, তিনি লন্ডনে অবস্থান করছিলেন এবং নিয়মিতই কাঞ্চনের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সেপ্টেম্বরের মাঝামাঝিতে তিনি কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে দেখা করেন নায়কের সঙ্গে।তিনি বলেন, “কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে বেশ দৃঢ়। ব্রেনের সমস্যা থাকায় মাঝেমধ্যে কিছু স্মৃতি ভুলে যান, তবে সামগ্রিকভাবে তাকে আমি ভালো দেখেছি।”

রোজিনা আরও জানান, কাঞ্চন বর্তমানে নিয়মিত নামাজ পড়ছেন এবং ধীরস্থিরভাবে কথাবার্তা বলছেন। বর্তমানে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন বলে জানা গেছে। চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা কেমন জানালেন, সহকর্মী রোজিনা

আপডেট সময় : ১০:৩৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫