ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

জয়া আহসানের ‘নকশীকাঁথার জমিন’ ওটিটিতে আসছে

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

প্রেক্ষাগৃহের পর অবশেষে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। এরইমধ্যে প্লাটফর্মটি সিনেমাটির ট্রেলার প্রকাশ করেছে। মাটির মানুষ আর মনের গল্পে বোনা এক নকশী কাঁথার স্পর্শ দেখতে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছে প্লাটফর্মটি।

জানিয়েছে ‘নকশী কাঁথার জমিন’ মুক্তির তারিখও। প্রায় ২ মিনিটের ট্রেলার প্রকাশ করে আইস্ক্রিন জানিয়েছে, রোববার (১৯ অক্টোবর) আইস্ক্রিন-এ মুক্তি পেতে যাচ্ছে আকরাম খান পরিচালিত এই সিনেমা!

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়।

এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। এ ছাড়াও সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। তা ছাড়াও গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়া আহসানের ‘নকশীকাঁথার জমিন’ ওটিটিতে আসছে

আপডেট সময় : ০৪:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫