ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

মামলা থেকে অব্যাহতি পেল মির্জা ফখরুল–আব্বাসসহ ১৬৩ বিএনপি নেতাকর্মী

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা ও শাহবাগ থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৬৩ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রবিবার (২৬ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই অব্যাহতির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন জুয়েল।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে পল্টন, রমনা ও শাহবাগ এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে এসব মামলা করা হয়। রমনা থানার মামলায় বিএনপি মহাসচিবসহ ৫৯ জন এবং শাহবাগ থানার মামলায় ১০৪ জনকে আসামি করা হয়েছিল।

তদন্ত শেষে পুলিশ দুটি মামলায়ই সকল আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দেয়। আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে তাদের দায় থেকে অব্যাহতি দেন।

অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আহমেদ আজম খান, আবদুল আউয়াল মিন্টু, রুহুল কবির রিজভী, সুলতান সালাহ উদ্দিন টুকুসহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মামলা থেকে অব্যাহতি পেল মির্জা ফখরুল–আব্বাসসহ ১৬৩ বিএনপি নেতাকর্মী

আপডেট সময় : ১১:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫