ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে: সালাহউদ্দিন আহমদ

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এমন বিশৃঙ্খলা করতে পারে না- উল্লেখ করে তিনি বলেন, ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনীই গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে।

শনিবার (১৮ অক্টোবর) জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের একটি যৌক্তিক দাবি ছিল। সেই দাবি পূরণে আমিও কথা বলছিলাম। পরবর্তীতে ঐকমত্য কমিশন জুলাই সনদের অঙ্গীকারনামায় পরিবর্তন এনেছে। এরপরও তাদের অসন্তোষ থাকার কথা নয়। তবে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তা গতকাল দেখা গেছে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের মধ্যে সবাই একমত হবে এমন কোনো কথা নেই। ভিন্নমত থাকতেই পারে। এনসিপি ও ৪ বাম দল জুলাই সনদে স্বাক্ষর না করার প্রভাব আগামী নির্বাচনে পড়বে না। তবে দলগুলো একপর্যায়ে সনদে সই করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০১:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫