ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

আবারও সন্ধ্যা ৭টার পর বন্ধ থাকবে শপিংমল ও মার্কেট

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

আবারও সন্ধ্যা ৭টার পর বন্ধ থাকবে শপিংমল ও মার্কেট

স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান সর্বোচ্চ সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

মঙ্গলবার (২ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে শপিংমল ও মার্কেট খোলা রাখার সময় রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে ঈদ পরবর্তী সময়ে আবারও পূর্বের নিয়মে ফিরে গিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে সব প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনার প্রধান দিকগুলো হলো:

  • দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে
  • সব ধরনের বিলবোর্ডের আলো সন্ধ্যা ৭টার মধ্যে নিভিয়ে ফেলতে হবে
  • মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে

এ নির্দেশনা বাস্তবায়নে সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

সরকারি নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আবারও সন্ধ্যা ৭টার পর বন্ধ থাকবে শপিংমল ও মার্কেট

আপডেট সময় : ১২:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬