ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

আগামী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেবে। এর ফলে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে, যদিও কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দেশের অন্যান্য এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিক রকমের থাকবে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে।

প্রথম দিনের (১০ অক্টোবর) পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

দ্বিতীয় দিনে (১১ অক্টোবর) ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। দক্ষিণ–দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিনও দেশের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তৃতীয় দিনে (১২ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের দু’এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

চতুর্থ দিনে (১৩ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পঞ্চম দিনে (১৪ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় : ০৩:৩৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫