ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশু নিহত, মুহূর্তেই নিঃস্ব ১৪ পরিবার |

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

জুড়ীতে মুহূর্তেই নিঃস্ব ১৪ পরিবার! বজ্রপাতে চোখের সামনে পুড়ে মরলো গরু-মহিষ

স্টাফ রিপোর্টার, জুড়ী:
মৌলভীবাজারের জুড়ী উপজেলা-এ ভয়াবহ বজ্রপাতের ঘটনায় মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছে ১৪টি পরিবার। বুধবার (০৩ জুন ২০২৬) বিকেলে উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক বজ্রপাতে চা শ্রমিকদের ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। একই ঘটনায় পাথরটিলা এলাকায় আরও একটি মহিষ মারা যায়। এতে মোট ১৪টি গবাদিপশু নিহত হয়, যা ছিল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একমাত্র আয়ের উৎস।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে আকাশে বজ্রপাত শুরু হলে কিছু বুঝে ওঠার আগেই গবাদিপশুগুলো মাটিতে লুটিয়ে পড়ে। অনেক পশু ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। চোখের সামনে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন স্থানীয়রা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চা শ্রমিক পরিবারগুলো চরম দিশেহারা হয়ে পড়েছে। গরু ও মহিষই ছিল তাদের জীবিকার প্রধান অবলম্বন। হঠাৎ করে সব হারিয়ে তারা এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।

ঘটনার পরপরই বিষয়টি মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু-কে অবহিত করা হয়। তিনি গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত এসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ক্ষয়ক্ষতির যথাযথ সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশু নিহত, মুহূর্তেই নিঃস্ব ১৪ পরিবার |

আপডেট সময় : ০২:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬