আব্দুল হাফিজের অসুস্থতা নিয়ে শরিফুল হক সাজুর আবেগঘন পোস্ট, সুস্থতা কামনায় দোয়া চাইলেন
- আপডেট সময় : ০৪:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
শআব্দুল হাফিজের অসুস্থতা নিয়ে শরিফুল হক সাজুর আবেগঘন পোস্ট, সুস্থতা কামনায় দোয়া চাইলেন নেতাকর্মীরা
স্টাফ রিপোর্টার | বড়লেখা
বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি ও প্রবীণ রাজনীতিক আব্দুল হাফিজ অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করেছেন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে তাঁর রাজনৈতিক গুরু আব্দুল হাফিজের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
ফেসবুক পোস্টে শরিফুল হক সাজু বলেন, রাজনীতির মাঠে তাঁর সবচেয়ে বড় প্রেরণা ও রাজনৈতিক অভিভাবক হলেন আব্দুল হাফিজ। তিনি উল্লেখ করেন, “যিনি সবসময় নেতাকর্মীদের সাহস দিয়েছেন, বিপদে পাশে থেকেছেন, ভালোবাসা আর স্নেহ দিয়ে আগলে রেখেছেন, আজ সেই মানুষটির অসুস্থতা আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে।”
তিনি আরও বলেন, আব্দুল হাফিজ শুধু একজন নেতা নন, তিনি নেতাকর্মীদের ভালোবাসা, সাহস ও রাজনৈতিক আশ্রয়ের প্রতীক। পোস্টে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আল্লাহ যেন তাঁকে দ্রুত শেফায়ে কামেলা দান করেন এবং আবারও সুস্থভাবে নেতাকর্মীদের মাঝে ফিরিয়ে আনেন।
শরিফুল হক সাজুর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কমেন্টে আব্দুল হাফিজের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করছেন।














