ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

জোড়া খুন মামলার আসামি জামায়াত নেতা সামছুল ইসলাম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

জোড়া খুন মামলার আসামি জামায়াত নেতা সামছুল ইসলাম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বড়লেখা:

মৌলভীবাজারের বড়লেখায় আলোচিত দুই ভাই হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর সক্রিয় নেতা হিসেবে পরিচিত সামছুল ইসলাম (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) রাতে বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সামছুল ইসলাম উপজেলার বিওসি কেছরীগুল (মাঠগুদাম) এলাকার মৃত আব্দুস ছবুরের ছেলে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৭ ডিসেম্বর উপজেলার বিওসি কেছরীগুল (মাঠগুদাম) গ্রামে সংঘটিত আলোচিত জোড়া খুনের ঘটনায় দুই ভাই—জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুম নিহত হন। এ ঘটনায় নিহত জামাল উদ্দিনের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে ২৯ ডিসেম্বর বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। এজাহারে অভিযোগ করা হয়, পূর্ব বিরোধের জেরে আসামিরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে দুই ভাইকে হত্যা করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, দুই ভাই হত্যা মামলার এজাহারনামীয় আসামি সামছুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

জোড়া খুন মামলার আসামি জামায়াত নেতা সামছুল ইসলাম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

আপডেট সময় : ০৬:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬