ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজার জেলা অটোটেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং চট্ট-২৩৫৯) এর অন্তর্ভুক্ত বড়লেখা উপজেলা শাখার কার্যকরী কমিটির সর্বসম্মত মতামতের ভিত্তিতে বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীনকে উপজেলা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে।

শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, সততা, গ্রহণযোগ্যতা এবং নেতৃত্বের গুণাবলির কারণে জয়নাল আবেদীনকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে এবং সংগঠনের গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হওয়ায় জয়নাল আবেদীন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শ্রমিকদের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করে দায়িত্ব পালন করবেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক চেষ্টা করবেন।

নিউজটি শেয়ার করুন

বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন

আপডেট সময় : ১১:৩৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬