ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৩১ অক্টোবর) থেকে পুনরায় কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবৃতিতে জানানো হয়, শান্তিরক্ষায় আরও বিস্তারিত নিয়ম নির্ধারণ করা হবে। যা আগামী ৬ নভেম্বরের বৈঠকে চূড়ান্ত হবে। দুই দেশের মধ্যে কোনো একটি শর্ত ভঙ্গ করলে শাস্তির বিধান রাখা হবে বলেও জানানো হয়েছে।

শান্তি রক্ষার আলোচনায় দুদেশের অংশগ্রহণের প্রশংসা করে পাকিস্তান ও আফগানে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে তুরস্ক ও কাতার সরকার।

সীমান্তে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে চলতি মাসের শুরুর দিকে তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তান ও আফগান তালেবান। যা ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর সবচেয়ে ভয়াবহ বলে বিবেচিত হচ্ছে। এতে উভয় পক্ষের কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।

সহিংসতার পুনরাবৃত্তি রোধে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তির পর গত ১৯ অক্টোবর কাতারে প্রথম দফায় আলোচনা হয়। এরপর শনিবার (২৫ অক্টোবর) ইস্তাম্বুলে দ্বিতীয় ধাপের আলোচনায় বসে পাকিস্তান-আফগানিস্তান।

সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান

আপডেট সময় : ১১:১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫