ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে বিপসের রাউন্ডটেবিলে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে বিপসের রাউন্ডটেবিলে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার |

নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক কূটনীতি এবং বৈদেশিক বিনিয়োগ নিয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ পলিসি রাউন্ডটেবল আলোচনায় অংশ নিয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি।

সম্প্রতি Bangladesh Institute of Peace and Security Studies (বিপস) আয়োজিত “Bangladesh First: A Foreign Policy Outlook for A New Bangladesh” শীর্ষক এ আলোচনায় দেশের কৌশলগত পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির। তিনি সরকারের “বাংলাদেশ ফার্স্ট” ডকট্রিনের বিভিন্ন দিক তুলে ধরে জাতীয় স্বার্থভিত্তিক কূটনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ এন এম মুনিরুজ্জামান।

আলোচনা পর্বে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি বাংলাদেশের বর্তমান বাস্তবতায় অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এখন সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ ও প্রয়োজন।

তিনি আরও বলেন, শক্তিশালী কূটনৈতিক তৎপরতা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে পারলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা সম্ভব হবে। এর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পায়ন এবং টেকসই উন্নয়ন আরও বেগবান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য, কূটনীতিক, গবেষক এবং নীতি-নির্ধারকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে নতুন বাংলাদেশের জন্য একটি বাস্তবভিত্তিক, দূরদর্শী ও জাতীয় স্বার্থকেন্দ্রিক পররাষ্ট্রনীতির রূপরেখা নিয়ে মতবিনিময় করা হয়।

নিউজটি শেয়ার করুন

নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে বিপসের রাউন্ডটেবিলে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি

আপডেট সময় : ০৪:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬