ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

দেখতে সুন্দর মোদি, কিন্তু তিনি একজন খুনি’ – ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মোদিকে একদিকে ‘সবচেয়ে সুন্দর মানুষ’ বলে প্রশংসা করলেও, পর মুহূর্তেই তাকে ‘একজন খুনি’ বলে অভিহিত করেছেন।এশিয়া সফরের অংশ হিসেবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন ট্রাম্প। সেখান থেকে তিনি আসন্ন এপেক সম্মেলনে যোগ দেবেন। মঙ্গলবার স্থানীয় সময় এক জনসভায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক চারদিনের যুদ্ধ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত তিনিই থামিয়েছেন। প্রথমে দুই দেশকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও তারা রাজি হয়নি বলে জানান তিনি। পরে দুই দেশের ওপর বাণিজ্য চুক্তি স্থগিতের হুমকি দিলে তারা যুদ্ধ থামাতে বাধ্য হয়। তার ভাষায়, “আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে, আমাদের সম্পর্কও ভালো। একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীও অসাধারণ একজন মানুষ।”

ট্রাম্প বলেন, “আমি জেনেছি, ভারত-পাকিস্তান যুদ্ধে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তারা উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ, আর পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছিল।” ‘মোদি দেখতে সুন্দর, কিন্তু খুনি’এই প্রসঙ্গেই ট্রাম্প মোদিকে নিয়ে নাটকীয় মন্তব্য করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি দেখতে সবচেয়ে সুন্দর মানুষ। তাকে দেখে মনে হয়, আপনি তাকে নিজের বাবার মতো ভালোবাসতে চাইবেন। কিন্তু মোদি একজন খুনি, তিনি খুব কঠোর মানুষ। আমাকে বললেন, ‘না, আমরা পাকিস্তানের সঙ্গে লড়াই করব।’ তখন আমি ভাবলাম, বাহ, এ কি সেই মোদি যাকে আমি চিনি?” ট্রাম্প আরও জানান, মোদিকে ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করে তিনি জানিয়ে দেন—যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করবে না। তার এই সতর্কতার পর দুই দেশই যুদ্ধবিরতিতে রাজি হয়।

“এর দুই দিন পর তারা আমাকে ফোন করে বলে, আমরা বুঝতে পেরেছি। এরপর তারা যুদ্ধ বন্ধ করে দেয়। বিষয়টি সত্যিই অবিশ্বাস্য ছিল,” বলেন ট্রাম্প।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেখতে সুন্দর মোদি, কিন্তু তিনি একজন খুনি’ – ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

আপডেট সময় : ০৩:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫