ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
মেয়র মনোনয়ন ও জনসহানুভূতি আদায়ে, বারবার অনুরোধেও জামিন নেননি খিজির, অতঃপর গ্রেফতার বড়লেখা-জুড়ীতে রাস্তা ও জনকল্যাণমূলক কাজে এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বিশেষ অনুদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল ও পথসভা বড়লেখায় ডিসির আদেশ তোয়াক্কা না করে চলছে অবৈধ ইটভাটা! জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগানে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বড়লেখা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন এমপি মিঠুর উপস্থিতিতে বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জোড়া খুন মামলার আসামি জামায়াত নেতা সামছুল ইসলাম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ হাকালুকির গুপ্তধন! পিট কয়লা উত্তোলনে সংসদে সরব এমপি নাসির উদ্দিন আহমদ আবারও জামায়াতের নেতৃত্বে বড়লেখায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

হামাস সব জিম্মিকে মুক্তি দিয়েছে

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার গাজায় রেড ক্রসের প্রতিনিধিদের কাছে জীবিত ২০ জন ইসরায়েলি জিম্মির সবাইকে হস্তান্তর করেছে হামাস। এসব জিম্মিকে দুই দফায় মুক্তি দেওয়া হয়েছে। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে ১৩ জন জিম্মির দ্বিতীয় দলকে স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

এদিকে হামাসের কাছ থেকে প্রথম দফায় যে সাত জিম্মি মুক্তি পেয়েছেন তাদের নাম নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।যারা মুক্তি পেয়েছেন তারা হলেন- এইতান মর, গালি বারম্যান, জিভ বারম্যান, ওমরি মিরান, আলন ওহেল, গাই গিলবোয়া-ডালাল এবং মাটান আংরেস্ট।

ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবে জিম্মি পরিবারগুলোকে সমর্থন করার জন্য জড়ো হওয়া বিশাল জনতা জিম্মিদের মুক্তির খবরে আনন্দে ফেটে পড়েছে। অন্যদিকে চুক্তির অংশ হিসেবে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলি কারাগার থেকে প্রায় দুই হাজার বন্দি মুক্তির অপেক্ষায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামাস সব জিম্মিকে মুক্তি দিয়েছে

আপডেট সময় : ০৯:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫