ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
এ কোন বাংলাদেশ? জামায়াতের বাধায় রাত ২টায় গোপনে মুক্তিযোদ্ধার দাফন, কোদাল হাতে স্ত্রী-কন্যা! জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা

কখন মুক্তি পাবেন ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিরা?

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

গাজায় যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী আজ সোমবারের (১৩ অক্টোবর) মধ্যে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেবে হামাস।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির আওতায়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ৯টার মধ্যে ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে হবে।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, জীবিত ২০ জিম্মিকে স্থানীয় সময় ভোরে গাজায় রেড ক্রসের কাছে হস্তান্তর করার আশা করছে ইসরাইল।

ইসরাইলের ওয়াইনেট নিউজ জানিয়েছে, সামরিক কর্মকর্তারা আশা করছেন স্থানীয় সময় সকাল ৮টা থেকে ১০টার মধ্যে (জিএমটির ভোর ৫টা ৭টা) দক্ষিণ, মধ্য এবং উত্তর গাজার তিনটি পয়েন্টের যেকোনো একটিতে হস্তান্তর অনুষ্ঠান হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, জিম্মির পরিবারগুলোকে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ ইসরাইলের রেইম ঘাঁটিতে থাকতে বলা হয়েছে। জিম্মিদের মুক্তির পর শুরুতে স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসা কেন্দ্রে নেওয়া হবে।

নেতানিয়াহুর মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মুক্তি পাওয়ার পর সব জিম্মি সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করলে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের পর গোষ্ঠীটির হাতে কয়েক ডজন ইসরাইলি জিম্মির মরদেহ রয়েছে। ওয়াইনেট জানিয়েছে, সব জিম্মির মরদেহ ইসরাইলে হস্তান্তর করতে কয়েকদিন পর্যন্ত সময় লাগতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কখন মুক্তি পাবেন ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিরা?

আপডেট সময় : ১০:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫