ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সুযোগ পেলেই রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা করছে। এ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে চলতি বছরে দলটির প্রায় তিন হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

ঝটিকা মিছিল থেকে এ পর্যন্ত কতজন গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই মুখপাত্র বলেন, চলতি বছরের আজকের দিন পর্যন্ত তিন হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্যই মিছিলে যারা সরাসরি মিছিলে অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার বাইরে থেকে অনেকেই এসে এখানে মিছিল করার চেষ্টা করছে, তাদের মূল উদ্দেশ্য কি জানতে চাইলে তিনি বলেন, আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারাসহ ইতোপূর্বে ঢাকার বাইরে থেকে অনেকেই এসে ঝটিকা মিছিল অংশগ্রহণ করছে। এটার পিছনে অনেকে অর্থায়ন করছে এবং প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণও তাদেরকে দেওয়া হচ্ছে। মূলত তাদের যে অবস্থানটা সেটা জানান দেওয়া এবং ঢাকা মহানগরীকে জনগনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপচেষ্টা এবং যেকোনো মূল্যে ঢাকায় তাদের যে অবস্থাটা সেটা প্রকাশ করানো। এটা মিছিলের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং তাদের যে তৎপরতা আছে তারা সক্রিয় রয়েছে সেটা জানান দেওয়া।

অপর এক প্রশ্নের জবাবে ডিসি তালেবুর রহমান বলেন, আমাদের যে গ্রেপ্তার গুলো আছে এর বেশিরভাগ কিন্তু ঢাকার বাইরে থেকে বিভিন্ন ইউনিয়ন এবং থানা বা উপজেলা পর্যায়ের নেতা। এতেই প্রতিয়মান হয় যে তারা উদ্দেশ্যমূলকভাবে ঢাকা শহরে এসে ঢাকা মহানগরী আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অপচেষ্টার উদ্দেশ্যে তাদের সংগঠিত করছে। যারা কো-অর্ডিনেটর করছে তারাও আমাদের নজরের মধ্যে আছে। আপনারা জানেন নির্বাচন উপলক্ষে রাজনৈতিক তৎপরতা আরেকটু বাড়বে এটাই স্বাভাবিক। তবে আতঙ্কিত হওয়ার কোন কারণ আছে বলে আমি মনে করি না। যেকোনো ধরনের অপতঃপরতা রোধ করার বা রুখে দেওয়ার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীতে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫