ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি পরিদর্শনে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি পরিদর্শনে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সংগৃহীত ছবি

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আগামী ৩০ মে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফরে যাবেন। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে পটুয়াখালীর অন্তত তিন লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলার ২৩৫টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত ও এক হাজার ৮৬৫টি বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে এতে। এছাড়া কৃষিক্ষেত্রে ২৬ কোটি ২১ লাখ ও মৎস্য খাতে ২৮ কোটি ৬৯ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

প্রসঙ্গত, রোববার (২৬ মে) দিবাগত রাতে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। সর্বোচ্চ ১১১ কিলোমিটার বেগে পটুয়াখালীর খেপুপাড়ার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি। এর প্রবল আঘাতে ক্ষতিগ্রস্ত হয় দেশের অন্তত ১৯টি জেলা। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পটুয়াখালী, ভোলা ও বাগেরহাট।

নিউজটি শেয়ার করুন

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি পরিদর্শনে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় : ১১:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪