ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
জুড়ীতে সিএনজি চালক বলাইকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে, মা-মেয়ে গ্রেপ্তার – স্বীকারোক্তি বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে
আপাতত সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে। আগামীকাল রোববার (৪ আগস্ট) প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।’
গত ৩১ জুলাই এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নি সেন্টারসমূহ আগামী ৪ আগস্ট রোববার থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে।
এতে আরও বলা হয়, আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবেন।
কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত ১৭ জুলাই রাতে দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করা হয়। এরপর থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে, আগামীকাল খুলছে না

আপডেট সময় : ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪