খবর ধারা :
রবিবার বড়লেখায় আসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খবর ধারা নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
রবিবার বড়লেখায় আসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী রবিবার, ২৮ জুন ২০২৬ তারিখে বড়লেখায় আসছেন।
বাদ মাগরিব হাজীগঞ্জ বাজার জামে মসজিদ (বড় মসজিদ) প্রাঙ্গণে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এনসিপি মৌলভীবাজার জেলার সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “এখন পর্যন্ত পাটওয়ারী ভাই কনফার্ম।”
বড়লেখা উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক ছমির উদ্দিন রানা জানান, বিকেলে দলীয় মিটিং শেষে কর্মসূচির চূড়ান্ত আপডেট জানানো হবে।
উল্লেখ্য, এর আগে ২৬ জুন শুক্রবার সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় আয়োজিত এনসিপির কর্মসূচিতে প্রধান সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহবায়ক আশরাফ মাহদীর সাথে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিত থাকার কথা রয়েছে।










