ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর ধারা :
বড়লেখা পৌরসভা চালায় আওয়ামী লীগ! যুবলীগ সভাপতি জালালের ১২ লাখ টাকা কেলেঙ্কারি ফাঁস তফসিলই হয়নি, তারিখও অজানা — এরই মধ্যে বড়লেখায় মেয়র প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা, জনমনে প্রশ্ন শাহবাজপুরে ৩৬০ মিটারের রাস্তায় ৭০ লাখের টেন্ডার: এলটিএমের আড়ালে কাজ পেলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান বড়লেখা পৌরসভা: বিএনপি আমলে কীভাবে কাজ পেলেন যুবলীগ নেতা শাহজাহান কমিশনার? সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ছাত্রদলের গলা টিপে ধরার ছবিটি ভুয়া, গুজব ছড়াচ্ছেন জাকির হোসেন ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নিয়ে ভাইরাল তথ্য ‘গুজব’ সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ২ মাস পর লাশ হলো সুফিয়ান | বড়লেখা রাজনগরে ৮ ফুট মাটির নিচে গৃহবধূর লাশ, স্বামীর স্বীকারোক্তিতে উদ্ধার জাফরের অপরাধ কী? ৭০০ টাকার বিতর্কে নিহতের স্ত্রীর ভুল স্বীকার, লাইভে ১৫ হাজার দেন জাফর ইকবাল |

জুড়ী ও বড়লেখায় ঈদ-উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

খবর ধারা নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

ঈদ-উল আযহা উপলক্ষে জুড়ী ও বড়লেখায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদ-উল আযহা ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) পৃথক আয়োজনে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু।

জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর। এসময় এমপি মিঠু অসহায় মানুষের হাতে সহায়তার অর্থ তুলে দেন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদিকে একই দিনে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব। এ অনুষ্ঠানে এমপি মিঠুর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ফৌজিয়া আহমদ ও কন্যা ফাতেমা বিনতে আহমেদ (সানজিদা)।

উভয় অনুষ্ঠানে ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের এই সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

জুড়ী ও বড়লেখায় ঈদ-উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আপডেট সময় : ০৩:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬